WP Theme Bazar ব্যবহারের শর্তাবলী (Terms & Conditions)
WP Theme Bazar প্ল্যাটফর্মে আপনাকে স্বাগতম। এই ওয়েবসাইট ব্রাউজ বা ব্যবহার করার মাধ্যমে আপনি নিম্নলিখিত নিয়ম ও শর্তাবলী মেনে নিতে সম্মত হচ্ছেন।
১. কনটেন্ট ও বুদ্ধিবৃত্তিক সম্পদ
এই ওয়েবসাইটের সমস্ত ব্লগ আর্টিকেল, ডিজাইন ও টিউটোরিয়াল WP Theme Bazar-এর নিজস্ব সম্পত্তি। বিনা অনুমতিতে সম্পূর্ণ কনটেন্ট হুবহু কপি বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দণ্ডনীয়।
২. প্রডাক্ট ও লাইসেন্স নিয়ম
আমাদের মাধ্যমে অর্ডারকৃত সকল ওয়ার্ডপ্রেস থিম, প্লাগইন ও লাইসেন্স নির্ধারিত ডেভেলপার নিয়ম ও জেনুইন জিএফএল (GPL) শর্তাবলী অনুযায়ী সরবরাহ করা হয়।
৩. সাপোর্ট ও ওয়ারেন্টি
আমরা আমাদের গ্রাহকদের ২৪/৭ সার্বক্ষণিক টেকনিক্যাল সাপোর্ট এবং ইন্সটলেশন গাইডলাইন দিয়ে থাকি।